ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবির নতুন মহাপরিচালক হলেন বগুড়ার নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃতি সন্তান ফারুক আহমেদ। তিনি এর আগে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে বিসিএস (পুলিশ) ক্যাডারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি পদ থেকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে পদায়ন করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রামের সন্তান ফারুক আহমেদের এ নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয়ভাবে আনন্দ ও আগ্রহ তৈরি হয়েছে।

PhotoCard Icon
Create PhotoCard

এসআরবির নতুন মহাপরিচালক হলেন বগুড়ার নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

আপডেটের সময় : ১০:৫৫:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬