ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাহালু-নন্দীগ্রামে সফল দুর্গাপূজা, যা বললেন এমপি মোশারফ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০১:৫৪:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) সংসদীয় আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। দুই উপজেলার মোট ৯০টি মন্দিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।

​বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ধন্যবাদবার্তায় তিনি জানান, কাহালু উপজেলার ৪২টি এবং নন্দীগ্রাম উপজেলার ৪৮টি মন্দিরে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পূজার সব অনুষ্ঠান শেষ হওয়াকে তিনি অত্যন্ত আনন্দের ও স্বস্তির বিষয় বলে উল্লেখ করেন।

​ধন্যবাদবার্তায় এমপি মোশারফ বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের শান্তিপূর্ণ আয়োজন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

​পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখায় তিনি কাহালু ও নন্দীগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

​পরিশেষে, কাহালু ও নন্দীগ্রামের ৯০টি মন্দিরে অর্জিত এই শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখতে ভবিষ্যতেও সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কাহালু-নন্দীগ্রামে সফল দুর্গাপূজা, যা বললেন এমপি মোশারফ

কাহালু-নন্দীগ্রামে সফল দুর্গাপূজা, যা বললেন এমপি মোশারফ

আপডেটের সময় : ০১:৫৪:৫৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬