ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে এমপি মোশারফের নির্দেশে পূজামণ্ডপে পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা, দিলেন আর্থিক সহায়তা

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের নির্দেশনায় উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতারা মোট ৩৮টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন। পাশাপাশি পূজামণ্ডপের জন্য নগদ অর্থসহায়তা বিতরণ করা হয়।

গত সোমবার ও মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বিভিন্ন পূজা মন্ডপসহ পৌর এলাকার হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুর্গাপূজামণ্ডপ ও হিন্দুপাড়া বারোয়ারী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন নেতারা । এ সময় মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেন, একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবেন—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এই উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দঘন পরিবেশে ও নিরাপত্তার সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য আমাদের সবাইকে আন্তরিক হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলি, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আঃ রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কাহালু-নন্দীগ্রামে সফল দুর্গাপূজা, যা বললেন এমপি মোশারফ

নন্দীগ্রামে এমপি মোশারফের নির্দেশে পূজামণ্ডপে পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা, দিলেন আর্থিক সহায়তা

আপডেটের সময় : ১২:৫৫:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬