ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় লাইন মেরামতের সময় ট্যাংক বিস্ফোরণে নিহত ৪ শ্রমিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২ সময়-দৃশ্য

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন ট্যাংকে পড়ে বিস্ফোরণে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল, মো. মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় লাইন মেরামতের সময় ট্যাংক বিস্ফোরণে নিহত ৪ শ্রমিক

আপডেটের সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪