ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

দফায় দফায় বৈঠক আর দরকষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড।

নিম্নতম মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, দরকষাকষির দীর্ঘ বৈঠকে মালিক পক্ষ ১৭ হাজার টাকা পর্যন্ত রাজি হয়। চতুর্থ গ্রেডে তারা এর চেয়ে বেশি বাড়াতে রাজি হননি। অন্যদিকে শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার নীচে নামতে রাজি হননি।

আলোচনার মাধ্যমে সব পক্ষ ঐকমত্য হতে না পারায় শেষ পর্যন্ত চূড়ান্ত করতে নিম্নতম মজুরি বোর্ডের সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে।

ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম (চতুর্থ গ্রেড) মজুরি ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।এ ছাড়া তৈরি পোশাক খাতে শ্রমিকদের মজুরি তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেড ২১ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

আপডেটের সময় : ০৩:১৭:৪৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬