ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আবাসিক হোটেলে মা ও শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, পিতা আটক!

বগুড়া শহরতলীর বনানীতে শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে শিশুসহ দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি হত্যার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মা ও তাঁর এক বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতের এই হত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামণি (২০) ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। অভিযুক্ত সেনাসদস্য আজিজুল হক (২৩) চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।

শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল হক তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রীযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল হক। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে। খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ঘটনার স্থল পরিদর্শন করে। পরে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় আবাসিক হোটেলে মা ও শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, পিতা আটক!

আপডেটের সময় : ০৪:০৯:৪২ অপরাহ্ণ, রবিবার, ২ জুন ২০২৪