ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক ফারুক কামাল গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার কাথম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত থানায় মোট পাঁচটি মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ফিরোজ কামাল ফারুক দৈনিক কালের কন্ঠ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ফিরোজ কামাল ফারুক পলাতক ছিলো। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কাথম গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে নন্দীগ্রাম কলেজ পাড়ার (রহমান নগর) বাসিন্দা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা আছে। আজ মঙ্গলবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নন্দীগ্রামে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক ফারুক কামাল গ্রেপ্তার

আপডেটের সময় : ০৪:২৪:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫