নন্দীগ্রামে ৫ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩৩ জন শিক্ষার্থী

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।

নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া ফাজিল মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রেসহ মোট ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৪১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে অনুপস্থিতির সংখ্যা ছিল ৩৩জন।

এদিকে সকাল ১১টায় নন্দীগ্রামের প্রতিটি কেন্দ্র পরিদর্শন শেষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, সকাল ১০টা থেকে সুষ্ঠু শৃঙ্খলা ভাবে পরীক্ষা চলে। উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। সুন্দরভাবে পরীক্ষা চলছে, এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা কেন্দ্রে যদি কোন অনিয়ম হয় তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় বিভিন্ন কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *