Khaborer Patrika
ঢাকাSunday, March 17th, 2024
আজকের সর্বশেষ সবখবর

১৭মার্চ উপলক্ষ্যে নন্দীগ্রামে ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 17, 2024 9:19 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ

১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭মার্চ বিকেলে   নন্দীগ্রাম দক্ষিণপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদের উদ্যোগে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃকৌশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন প্রমুখ।

পরে মাদ্রাসাতে কোরআন শরীফ বিতরণ ও মসজিদে দুইটি এসি প্রদান শেষে ইফতারের আগ মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।