Khaborer Patrika
ঢাকাসোমবার, আগস্ট ২৫, ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ৩১ দফার লিফলেট বিতরণে বিএনপির নেতাকর্মীরা

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২৫, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জননেতা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে চাকলমা বাজার সহ বিভিন্ন বাজারে বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জননেতা হাশেম আলী, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন, বিএনপি নেতা মোহাম্মাদ আলী, হামিদ সরকার,আব্দুস সালাম,জাহাঙ্গীর আলম, ফটিক,আমিনুল ইসলাম, খলিল হোসেন, আবুল কালাম, শ্রী পান গবিন্দ্র, আব্দুল আলিম,কৃষকদল নেতা মকুল, ওবাইদুর মাস্টার, মন্টু, মামুন,যুবদল নেতা ফরহাদ, এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,