Khaborer Patrika
ঢাকাTuesday, March 18th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ১৩৫০ জন কৃষক পাচ্ছে বিনামূল্যের বীজ ও সার

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 18, 2025 11:02 pm
Link Copied!

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ ই মার্চ (মঙ্গলবার) ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় ১৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু।

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা, সুমাইয়া ইয়াসমিন, মোস্তারিন নুসরাত, খাদেমুল ইসলাম প্রমুখ। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য জানান, খরিপ-১ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নন্দীগ্রাম উপজেলায় মোট ১৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।