Khaborer Patrika
ঢাকাSunday, May 25th, 2025
আজকের সর্বশেষ সবখবর

সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ষাড় ও উপকরণ বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
May 25, 2025 8:49 am
Link Copied!

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ষাঁড় ও উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) বেলা ১২ টায় সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩ জন সুফলভোগীদের মাঝে একটি করে বাড়ন্ত ষাঁড় বাছুর, ঔষধ এবং ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মীর কাওছার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, ভেটেরিনারি সার্জন ড.এ.জেড.এম খালেদ জুলফিকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবুর সরকার, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তমাল মাহমুদ, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফরিদুল ইসলাম সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দ।