Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ৬, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নন্দীগ্রামের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ অফিস সংলগ্ন মাঠে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮১ জন সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজীউল হক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, বাংলাদেশ আদিবাসী ফোরাম নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার,সাধারণ সম্পাদক নরোত্তম বর্মন প্রমূখ।উল্লেখ্য প্রত্যেকটি সুফলভোগীদের মাঝে ২টি করে ব্লাক বেঙ্গল ছাগল, ২টি টিন,৪টি খুঁটিএবং ৫টি ফ্লোরম্যাট প্রদান করা হয়।