Khaborer Patrika
ঢাকাSaturday, August 30th, 2025
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নন্দীগ্রামে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
August 30, 2025 9:20 pm
Link Copied!

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগস্ট বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম হেলাল। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলার যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন, যুবদল নেতা গোলাপ হোসেন, সাগর হোসেন প্রমুখ। সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পাঁচটি ইউনিয়ন ও নয়টি ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।