Khaborer Patrika
ঢাকাSunday, August 17th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতিসভা অনুষ্টিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
August 17, 2025 11:39 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১৯আগস্ট বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ আগস্ট বিকেল ৪টায় নন্দীগ্রাম বিএনপি দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম,সহকারি সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম, সহকারি সাংগঠনিক সম্পাদক কাজল মোল্লা, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু রায়হান রাজু, সদস্য আবু বক্কর সিদ্দিক ও ফিরোজ তানভীর। এসময় আরো উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, যুগ্ন আহ্বায়ক সিহাব উদ্দিন, সানাউল বাকি, তারেক আহাম্মেদ। নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, ৪ নাম্বার খালতামাঝ গ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম, আতিক ইসলাম, ৫ নাম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মানিক সরকার রাকিব বাবু প্রমুখ  ও অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।