Khaborer Patrika
ঢাকাTuesday, November 19th, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
November 19, 2024 4:55 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ লায়লা আঞ্জুমান বানুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম,
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল,দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান,সাংবাদিক জিল্লুর রয়েল, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, প্রচার সম্পাদক রুহুল আমিন রানা,
নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মতিউর রহমান মুসা,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক তানসেন আলী মুন্টু,শাহীন আলম সাজু, মামুন আহমেদ, মেহেদী হাসান, নাজিম উদ্দিন প্রমুখ। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।