Khaborer Patrika
ঢাকাMonday, March 4th, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 4, 2024 2:55 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪মার্চ (সোমবার) বেলা ১১টায় উপজেলা হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া লিটন এর সসঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপেজলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল মিঞা, বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. শাইখ আহম্মেদ রিংকু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. জাহান সাদিয়া ইভা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রামানিক, মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মো: ইলিয়াস হোসেন, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, পকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল হক, সরকারী আজিজুল কলেজের লাইব্রেরিয়ান কামাল পাশা, সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক জামিল মাহমুদ, কৃষি উন্নয়ন ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যাবস্থাপক রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা গামা, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, রামকৃষ্টপুর চৌদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান জিয়াউর রহমান, কেজি একাডেমির প্রধান শিক্ষক আ: হাই, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মরহুম ডা. চয়েন উদ্দিনের জৈষ্ঠ্যপুত্র মরহুম মনছুর রহমান ও তার বধু মরহুমা জায়েদা বেগমের নামে তার সন্তানগণ মেধাবী শিক্ষার্থীদের অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০২২ সালে এই শিক্ষাবৃত্তি চালু করেন। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২জন ট্যালেন্টপুলে এবং ৫জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।