Khaborer Patrika
ঢাকাSaturday, August 9th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে আউশ ধানক্ষেত পরিদর্শনে অতিরিক্ত সচিব জাকির হোসেন

প্রতিবেদক
বার্তা কক্ষ
August 9, 2025 6:59 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম ৯ আগস্ট (শনিবার) বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ ধানক্ষেত পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মোঃ জাকির হোসেন।

ওই সময় ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের বগুড়া-নাটোর মহাসড়ক সংলগ্ন রনবাঘা ও হাটলাল এলাকার আউশ ধানক্ষেত পরিদর্শন করেন এবং উক্ত এলাকার কৃষক-কৃষাণীদের সাথে আউশ চাষাবাদ, ভালো বীজ উৎপাদন-সংরক্ষণ ও কৃষি ফসলের সর্বোচ্চ উৎপাদন বিষয়ে মতবিনিময় করেন। এরপর দুপুর সাড়ে ১২ টায় নন্দীগ্রাম মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ চত্বরে উপজেলা বিসিআইসি ও বিএডিসি সার-বীজ ডিলারদের সাথে মতবিনিময় করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের উপ-পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক ইসমাইল হোসেন, বগুড়া অঞ্চলের উপ-পরিচালক সোহেল মোঃ সামছুদ্দীন ফিরোজ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) নাজমুল হক মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শারমিন আক্তার-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বনানী বগুড়া, নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা বিসিআইসি ডিলার এসোসিয়েশন এর সভাপতি, মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী একরাম হোসেন, বিএডিসি ডিলার এসোসিয়েশন এর সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক কোরবান আলী। উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।