Khaborer Patrika
ঢাকাMonday, June 30th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য’র বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
বার্তা কক্ষ
June 30, 2025 8:53 pm
Link Copied!

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্যকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারের ঐশী এগ্রো কেমিক্যাল এর পক্ষ থেকে তাকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনার ক্রেস্ট প্রদান করেন ঐশী এগ্রো কেমিক্যাল এর স্বত্বাধিকারী মোখলেছার রহমান

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য উপজেলা কৃষি কর্মকর্তার পদোন্নতি লাভ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করার নির্দেশ দেন।
তাকে এ সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, শর্মিলী ইসলাম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম প্রমুখ।