Khaborer Patrika
ঢাকাFriday, November 1st, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি পলিনের ২৭ তম জন্মদিন পালন 

প্রতিবেদক
বার্তা কক্ষ
November 1, 2024 7:16 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়ার নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের জন্মদিন উপলক্ষে কেক কেটে ২৭তম জন্মদিন পালন করা হয়েছে।

জন্মদিন পালন উৎসবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে.এম শফিউল আলম সুমন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল্লা বাকি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, যুগ্ম আহ্বায়ক শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী, সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সিজান, ছাত্রদল নেতা রাব্বি, সিজার, এছাড়াও পৌর ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।