Khaborer Patrika
ঢাকাSunday, March 17th, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 17, 2024 10:26 pm
Link Copied!

 

নিউজ ডেস্কঃ

১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭মার্চ বিকেলে   নন্দীগ্রাম দক্ষিণপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ময়দানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদের উদ্যোগে উক্ত ইফতার মাহফিল ও কোরআন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

জেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক মোঃ আল মাহিদুল ইসলাম জয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,  জেলা ছাত্রলীগ নেতা নাঈম হাসান, সাব্বির আহমেদ, রুদ্র,শাফিন, বন্ধন।

নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কৌশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, সাবেক উপ গ্রন্থনা প্রকাশনা সম্পাদক মোঃ ফাহিম ফয়সাল, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ।

পরে অত্র মাদ্রাসা’র নূরানী ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ শেষে ইফতারের আগ মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।