Khaborer Patrika
ঢাকাSunday, February 25th, 2024
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রতিবেদক
বার্তা কক্ষ
February 25, 2024 10:14 am
Link Copied!

খবরের পত্রিকা নিউজ ডেস্ক: দেশের ৫ বিভাগে দিনভর বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কমতে পারে তাপমাত্রাও। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে রোববার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
পরদিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে এদিন রাত থেকে পরদিন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।