Khaborer Patrika
ঢাকাSaturday, August 16th, 2025
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
বার্তা কক্ষ
August 16, 2025 12:08 am
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে ৬নং বিএনপির উদ্যােগে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার বাদ এশা নামাজ আদায় শেষে দামগাড়া মাদ্রাসা পাঙ্গনে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন উপলক্ষে এ মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্ম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,  সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,  ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুর রহিম। উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদলনেতা সজল, তুষার, রাজু, আলমগীর, মানিক, সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দামগাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জোবায়েদ হোসেন জান্নাত সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা এ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।