Khaborer Patrika
ঢাকাMonday, July 14th, 2025
আজকের সর্বশেষ সবখবর

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
July 14, 2025 9:34 pm
Link Copied!

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ইং-১২-০৭-২০২৫ তারিখে রাজধানীর কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি কাচ্চি ভাই রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, কোরআন তেলাওয়াত করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোশাররফ হোসেন রাজু, অনুষ্ঠানে ভার্চুয়ালি আমেরিকা থেকে সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃশামছুল আলম সঞ্চালনায় ছিলেন উদযাপন কমিটির আহবায়ক আল আমিন শাওন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, বিশেষ অতিথি শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) চেয়ারম্যান ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, বিশেষ অতিথি স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক কবি অশোক ধর ও মোঃ আলমগীর হোসেন, সম্পাদক ও প্রকাশক দৈনিক গণজাগরণ, পাক্ষিক বার্তা প্রবাহ এর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী।

আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মো: কামরুজ্জামান আসাদ,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাঈম, অতিরিক্ত নির্বাহী পরিচালক মনির হোসেন, অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম মিলন, জনসংযোগ পরিচালক মোঃ শাহেদ এবং পরিচালক হাজী মোসলেম হোসেন সরদার, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলী ফকির, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের বগুড়া জেলার পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও কমিটির সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী জুয়েল, মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক দিলারা পারভীন,ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি সুমন ভট্টাচার্য, ধামরায় আশুলিয়া থানার সভাপতি মোঃ মোশারফ হোসেন, ঢাকা জেলা কমিটির সভাপতি উজ্জ্বল খান সহ ঢাকা জেলার রূপগঞ্জ সোনারগাঁ সহ সকল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্নভাবে মানবিক কর্মকাণ্ডের উপর বিশেষ অবদান রাখায় এম এ মোহিত মোসাম্মৎ, দিলারা পারভীন আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোঃ শাহিন খাবার ধামরায় আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি রফিক -উল-আলম কে মানবিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার ও আইনি সহায়তার ক্ষেত্রে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সফলতার সহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সংগঠনের চেয়ারম্যান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যে। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রসারণ কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

পরিশেষে সংগঠনের গতিবিধি দেশ এবং বিদেশে আরও অধিকতর ভাবে তরান্বিত করার ক্ষেত্রে আলোচনা করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।