নন্দীগ্রাম পৌরসভায় মেয়র পদে দোয়া প্রার্থী ছাত্রদল নেতা আল আমিন

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম পৌরসভার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে মেয়র পদে সর্বস্তরের পৌরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন তরুণ রাজপথের লড়াকু সৈনিক মো: আল আমিন।

​তিনি ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগ থেকে ২০২৪ সালে সফলতার সাথে গ্রাজুয়েশন (স্নাতক) সম্পন্ন করেছেন।

উচ্চশিক্ষিত এই তরুণ নেতা বর্তমানে নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। মেধা, শিক্ষা ও বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথের সক্রিয় ভূমিকা নিয়ে তিনি নন্দীগ্রাম পৌরসভাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও সেবামুখী মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

​নন্দীগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নামুইট গ্রামের সম্মানিত অধিবাসী আবু বক্কর সিদ্দিক (বাবু)-র সুযোগ্য সন্তান মো: আল আমিন ছাত্রজীবন থেকেই এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

​নিজের রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক অঙ্গীকার ব্যক্ত করে মো: আল আমিন বলেন, ​নন্দীগ্রাম পৌরসভাকে একটি নিরাপদ, আধুনিক ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নিজে শিক্ষিত তরুণ হিসেবে আমি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। সাধারণ, গরিব ও অসহায় মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। বিশেষ করে বয়স্ক ও বিধবাদের ভাতা বা কার্ডসহ সকল নাগরিক সুবিধা যেন কোনো হয়রানি ছাড়া প্রকৃত প্রাপ্য ব্যক্তিরা পান, তা নিশ্চিত করাই হবে আমার মূল অঙ্গীকার।

​তিনি আরও জানান, ক্ষমতার মোহ থেকে নয়, বরং নন্দীগ্রাম পৌরবাসীর সেবা ও সুখে-দুঃখে পাশে থাকার তাগিদ থেকেই তিনি প্রার্থী হয়েছেন। একটি শিক্ষিত, কল্যাণমুখী ও বৈষম্যহীন পৌরসভা গঠনে তিনি দলীয় নেতাকর্মীসহ নন্দীগ্রামের সকল স্তরের নাগরিকদের নিকট আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *