নন্দীগ্রামে জন্মনিবন্ধনের নাগরিক সেবায় প্রশংসিত উপ-প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের কৃতি সন্তান এবং বর্তমানে নন্দীগ্রাম উপজেলায় কর্মরত উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন জন্মনিবন্ধন সংক্রান্ত নাগরিক সেবায় স্বচ্ছতা, গতিশীলতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করে ব্যাপক প্রশংসায় ও আলোচনায় এসেছেন।

উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নেতৃত্বে নিরলসভাবে দায়িত্ব পালন করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জয়নাল আবেদীন ২০২২ সালের ২৪ অক্টোবর এই কর্মস্থলে যোগদানের পর থেকেই তিনি জন্মনিবন্ধন প্রক্রিয়ার নানা জটিলতা দূর করে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০১২ সালে দর্শন বিষয়ে অনার্স সম্পন্ন করা এই মেধাবী ও কর্মঠ কর্মকর্তা তাঁর সততা, প্রজ্ঞা এবং আন্তরিক সেবা দিয়ে ইতোমধ্যেই সেবাগ্রহীতাদের মন জয় করেছেন। তাঁর এই সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ নন্দীগ্রাম উপজেলায় সুশাসন প্রতিষ্ঠায় এবং প্রশাসনিক সেবার মান বৃদ্ধিতে এক উজ্জ্বল ও অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *