নন্দীগ্রামে ডেরাহার উচ্চ বিদ্যালয়ের নবাগত এডহক কমিটিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ডেরাহার উচ্চ বিদ্যালয়ের নবাগত এডহক কমিটিকে বরণ, সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, ২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (এল.আর.)।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক আল আফরুজ মামুন, আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম, পারভিন খাতুন, মোয়াজ্জেম হোসেন, সাইফুদ্দিন, জেমি খাতুন, মাহমুদুল্লাহ, মুজাহিদ ও সেজুতি খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নবাগত এডহক কমিটির কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষে নবাগত এডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *