Khaborer Patrika
ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দেশের অর্থনীতির চাকা নারীর অংশগ্রহণ ছাড়া পূর্ণতা পায় না : নন্দীগ্রামে সেলিমা রহমান

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ২৪, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের অর্থনীতির চাকা নারীর অংশগ্রহণ ছাড়া পূর্ণতা পায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করে নারীর শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে। তাই দেশব্যাপী নারীকে স্বাবলম্বী করতে বিএনপি আবারও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা নিতে প্রস্তুত।

শনিবার বিকেলে বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাজে নারী ও শিশুর অগ্রাধিকার শীর্ষক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

অনুষ্ঠানে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপি প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য পাওয়া যাবে। মানুষের ওপর বাড়তি চাপ কমানোই আমাদের লক্ষ্য। তিনি আরও জানান, বিএনপি দেশব্যাপী বেকারত্ব দূরীকরণ, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন এবং বগুড়াসহ সারাদেশের সার্বিক উন্নয়নের রূপরেখা নিয়ে এগোচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দীন নাইন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার,বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আঃ রউফ রুবেলসহ উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।