নন্দীগ্রামে মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কায় আপন দুই ভাই নিহত

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, উপজেলার ২নং সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের মৃত জলিল হোসেনের ছেলে মো, ইসমাইল হোসেন (৬০) এবং মো, ইদ্রিস হোসেন (৫৫)।

সোমবার (১৪ই জুলাই) বিকেল সাড়ে ৩টার সময় বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা শহড়কুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো: মাসুদুর ফাহিম।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রয়োজনীয় কাজ শেষে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই। এমতাবস্থায়, রাজশাহী গ্রামী যাত্রীবাহী বিআরটিসি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আপন দুই ভাইয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট মো: মাসুদুর ফাহিম জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় জড়িত ঘাতক বাস পালিয়ে গেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *