নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শারমিন আকতার, ওসিসির প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামের বগুড়া জেলার সহকারি সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুস সাত্তার, জহুরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাংবাদিক সুমন কুমার নিতাই, নাজিম উদ্দিন প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *