ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে প্রকাশ্যে মা.দ.ক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হা.ম.লা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রাকিব নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিনক্ষণ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে নন্দীগ্রামে আসার পথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগী সাংবাদিক রাকিব অভিযোগ করে বলেন, গত ১২ জুলাই সন্ধ্যায় উপজেলার ঢাকুইর এলাকায় লাইভস্টক কোয়ালিটি ফিড সংলগ্ন সড়কের পাশে একটি ভ্যানের ওপর বসে তিন থেকে চারজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। তিনি এ সময় তাদের মাদক সেবনে বাধা দেন। ওই ঘটনার জের ধরেই তার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজু কামাল বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন সহ দলীয় নেতা কর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয় পোস্ট

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নন্দীগ্রামে প্রকাশ্যে মা.দ.ক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হা.ম.লা

আপডেটের সময় : ০১:৩৪:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬