Khaborer Patrika
ঢাকাThursday, July 16th, 2026
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রাহককে চেক প্রদান

প্রতিবেদক
বার্তা কক্ষ
July 16, 2026 6:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ​বগুড়ার নন্দীগ্রামে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড (পিএলসি)-এর এক গ্রাহককে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্থানীয় পল্লী কুঠির রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক প্রদান করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: রহমত আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. ফেরদৌসুর রহমান। তিনি তার বক্তব্যে বীমা সেবার গুরুত্ব সম্পর্কে বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স সবসময়ই গ্রাহকদের পাশে থেকে তাদের আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করাই আমাদের লক্ষ্য।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম মাহবুবা খাতুন। তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বিভিন্ন সেবামূলক স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সুমন কুমার নিতাই, রাসেল মাহমুদ, সাহিন আলম সাজু, বীমা গ্রাহক সিন্ধু রানী, দিপু হোসেনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাহক মনিরুল ইসলামের হাতে বীমা দাবির চেক তুলে দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. ফেরদৌসুর রহমান। চেক গ্রহণ করে গ্রাহক কোম্পানির সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেন।