ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মরদেহ মসজিদে ঝুলেছিল

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মরদেহ মসজিদে ঝুলেছিল। নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ও কওমি মাদ্রাসা তামিম হোসেন (১০) নামে এক হিফজ বিভাগের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত তামিম রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মাদ্রাসার শিক্ষক রিফাত হোসেন জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল তামিম। জুমার নামাজেও সে যায়নি। দুপুরে খাবারের পর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

ছাত্রদের ভাষ্য, তামিম সবার সঙ্গে হাসিখুশি থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা কেউই জানাতে পারেননি। মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলামও ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে এ ঘটনা জুড়ে এলাকায় চলছে বিভিন্ন জল্পনা কল্পনা।

রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁর রাণীনগরে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মরদেহ মসজিদে ঝুলেছিল

আপডেটের সময় : ০২:৩২:০৪ অপরাহ্ণ, শনিবার, ১২ জুলাই ২০২৫