Khaborer Patrika
ঢাকাSunday, June 29th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বিএনপি’র সভাপতি’র ৫৪ তম জন্মদিন পালন 

প্রতিবেদক
বার্তা কক্ষ
June 29, 2025 11:15 pm
Link Copied!

মামুন আহমেদ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের জন্মদিন উপলক্ষে কেক কেটে ৫৪ তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে এদিন সকাল থেকেই সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় তার জন্মদিনের উইশ করেন।

(রবিবার) ২৯ জুন সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে ৫৪ তম জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন উৎসবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান শাহীন,  উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, এছাড়াও যুবদল নেতা গোলাপ হোসেন তুষার আহমেদ, সাগর হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।