নন্দীগ্রামে দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি

বগুড়ার নন্দীগ্রামে দিনে-দুপুরে এক স্কুল শিক্ষকের বাসায় চুরি ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার নন্দীগ্রাম পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় শিক্ষক কামরুজ্জামানের বাসায় এ চুরির ঘটনাটি ঘটে। সে উপজেলার হাটধুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দিনের বেলায় এই চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম পশ্চিম পাড়ায় শিক্ষক কামরুজ্জামানের বাসায় চোরেরা হানা দেয়। ওই সময় সে স্কুলে ছিল এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে গিয়েছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে মূল দরজার তালা ভেঙে চোরেরা বাসার ভিতর ঢুকে ঘরের ভেতর তছনছ করে সোনার গহনা ও নগদ অর্থ নিয়ে যায়। শিক্ষক কামরুজ্জামান বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে স্কুলে চলে যাই এং আমার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে যায়। ওই সুযোগে চোরেরা আমার বাসার গেটের তালা ভেঙ্গে বাসার ভিতরে ঢুকে সোয়া চার ভরি সোনার গহনা যার অনুমানিক মুল্য পাঁচ লাক্ষ পঁচিশ হাজার টাকা ও নগদ সাত হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টার মধ্যে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং তদন্ত শুরু করে। গতকাল বুধবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু মুসা সরকার জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত চুরি হতে পারে। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *