Khaborer Patrika
ঢাকাMonday, August 11th, 2025
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-নাটোর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত সাত

প্রতিবেদক
বার্তা কক্ষ
August 11, 2025 4:27 pm
Link Copied!

বগুড়া-নাটোর মহাসড়কে দুই ট্রাকের মুখোমিুখ সংঘর্ষে আব্দুস সালাম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মোহরম আলীর ছেলে। এঘটানায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

আহতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার নীলচড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), সিংড়া খেজুরতলা এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (৪৫), একই এলাকার সুমন (৩০), আবুল কাশেম (৪০)ও একাব্বর আলী (৩৫), বগুড়া জেলার গাবতলী থানার আসাদুল (৪০), কুষ্টিয়া ভেড়ামারার পলাশ আলী (৩৫)। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস টীম আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম থানার শেষ ও শাজাহানপুর থানার শুরু রুপিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও হেলপারসহ আটজন গুরতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামের এক যুবকের মুত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মরদেহটি মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে করা হবে।