Khaborer Patrika
ঢাকাWednesday, June 19th, 2024
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে ইন্দোনেশীয় প্রভাষক তরুণী জয়পুরহাটের ক্ষেতলালে

প্রতিবেদক
বার্তা কক্ষ
June 19, 2024 10:19 am
Link Copied!

ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং-24 ওয়েব সাইডের মাধ্যমে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইন্দোনেশীয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ের করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম (২৯)।

শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশীয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

জানাগেছে, মধ্যবৃত্ত পরিবারের শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকুরীর উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 নামের একটি ওয়েব সাইডের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত দুইমাস পূর্বে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিক ভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর ১৮ জুন মঙ্গলবার বিকেল ৫ টায় নব দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়ীতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।

এবিষয়ে শাকিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউ ভাত অনুষ্ঠান হবে।