প্রাইভেটকার দুর্ঘটনায় আহত সারজিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাবির ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে নিয়ে আসা হয়।

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটরের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌঁড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি আহত হন।

ঢাবি শিক্ষার্থীরা জানান, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে। এ ছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবির হোসেন জানান, সারজিসের বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। একটা সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *