Khaborer Patrika
ঢাকাSaturday, March 22nd, 2025
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 22, 2025 10:10 am
Link Copied!

রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা ব্যাপী ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম চলছে।

শুক্রবার (২২ মার্চ) নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে ৪ হাজার ৭ শত ২৬ টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৭ দশমিক ২ শত ৬০ মে:টন চাল বিতরণ করা হচ্ছে ।

কালিগঞ্জে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শাহজালাল অভিযোগ করেন ব্যক্তির নিজ নামে স্লিপ দেওয়ার কথা থাকলেও এক জনের স্লিপের চাল উওোলন করছেন আরেকজন।

লুৎফর রহমান বলেন প্রদানকৃত স্লিপের উপর সুবিধাভোগীর নাম না থাকায় বিক্রয়কৃত স্লিপের চাল উত্তোলন করে নিচ্ছেন ব্যবসায়ীরা।

অএ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বেলাল বলেন চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব লোকজনের দ্বারা চাউল উওোলন করে নিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাউল পাচ্ছে না।

এ অনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার নুর কুতুবুল আলমকে এর কাছে জানতে চাইলে তথ্য প্রদান করতে অপারগতা প্রকাশ করেন। তিনি আরো জানান আপনাদের যা করণীয় করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন আমি সারারাত বাড়ি বাড়ি ঘুরে স্লিপ বিতরণ করতে স্লিপের উপর নাম লিখতে পারি নাই।এছাড়া অন্য কোন মন্তব্য করতে রাজি হননি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতার তথ্য মতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলায় মোট ৪ লক্ষ ৬৯ হাজার ৪ শত ৯৯ টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪ হাজার ৬ শত ৯৪ দশমিক ৯৯ মে: ট চাল বিতরণ করা হবে।

এবিষয়ে নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।