নন্দীগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে নূরনবী (৪৫) নামের এক ভটভটি চালক নিহত হয়েছে। (১২ জুলাই) শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর তৈল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নূরনবী উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
প্রাপ্ত তথ্য জানা যায়, বাড়ি থেকে কাজের উদ্দেশ্য নিজের ভটভটি নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক নূরনবী।  জামাদারপুকুর তৈল পাম্পের সামনে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয় নূরনবী। স্থানীয় জনগণ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) নির্মল চন্দ্র বলেন, জামাদারপুকুর এলাকায় ভটভটি উল্টে একজন আহত হওয়ার খবর শুনেছি। তবে আহত ব্যক্তিটা মারা গেছে কিনা এবিষয়ে মেডিকেল থেকে জানাই নাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *