Khaborer Patrika
ঢাকাSaturday, January 4th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মায়ের আহাজারি 

প্রতিবেদক
বার্তা কক্ষ
January 4, 2025 6:13 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। রওশন আরা নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, রওশন আরার স্বামী মালয়েশিয়া থাকেন। তার এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। মেয়ের বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে থাকেন। এ কারনে রওশন আরা একাই বসবাস করতেন। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান রওশন আরার মরদেহ বারান্দায় পড়ে আছে। তার মুখ মন্ডল এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে আছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘরের আসবাবপত্র তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল মোবাইল ফোন স্বর্নের গহনা কোনো কিছুই খোয়া যায়নি। এ ছাড়া ঘরের মধ্যে রক্ত পড়ে থাকার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহযোগিতা জড়িতদের সনাক্তের কাজ চলছে।