Khaborer Patrika
ঢাকাThursday, August 14th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় নিহত এক আহত পাঁচ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
August 14, 2025 9:18 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় ১জন নিহত ও সিএনজি চালকসহ ৫জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৪আগস্ট বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের কাথমের মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নওগাঁ জেলার আত্রাই থানার দেবনগর এলাকার গফুরের ছেলে শামসুল হক (৭০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে দুই পা ভেঙে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এঘটনায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, সিএনজিতে থাকা নওগাঁ জেলার আত্রাই থানার দেবনগর গ্রামের শামসুল হোসেনের ছেলে মোঃ শাহানুর (৫৫), একই এলাকার মফিজারের ছেলে মোখলেসুর রহমান (৬২) ও তার দুই মেয়ে মোছাঃ সুমাইয়া (২৫), ববি ( ৪০), শামসুল হকের স্ত্রী শাহানুর (৬০)। প্রাপ্ত তথ্য ওস্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে সিএনজি যোগে বাড়ির দিকে ফিরছিলেন সিএনজি চালকসহ উক্ত যাত্রীরা। বগুড়া নাটোর মহাসড়কের কুন্দারহাট পার হয়ে কাথম রোড হয়ে সিমলা রাস্তায় ঢুকতে গেলে রাজশাহী থেকে বগুড়াগামী একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ গাড়ি সিএনজিতে সজরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলে গুরুতর আহত হন সিএনজিতে থাকা চালক সহ ৬জন যাত্রী। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শামসুল হকের মৃত্যু হয়। এ বিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শামসুল হক নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।