Khaborer Patrika
ঢাকাFriday, August 29th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
August 29, 2025 10:33 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ই আগষ্ট) সকাল ১০টায় উপজেলার ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হল রুম ১নং বুড়ইল ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান ও নন্দীগ্রাম উপজেলা কেয়ারটেকার অ্যাডভোকেট আব্দুল হালিম।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আমির হোসেন আজাদী। জামায়াতে ইসলামীর সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম এবং বিশেষ মেহমান ব্যক্তিগত রিপোর্ট নিয়ে পর্যালোচনা করেন নন্দীগ্রাম উপজেলা নায়েব আমির ও বুড়ইল ইউনিয়ন এর কেয়ারটেকার আব্দুল মালেক। এছাড়াও একজন কর্মী যে ৫টি কাজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন জামায়াত মনোনীত বুড়ইল ইউনিয়ন এর চেয়ারম্যান প্রাথী হুসাইন মো মানিক। অথিতি মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের বগুড়া সাতমাথা জোনের ৭নং ওয়ার্ড ও বুড়ইল ইউনিয়ন এর সাবেক সভাপতি মো আনোয়ার হোসেন ও নন্দীগ্রাম এর পৌর সেক্রেটারি আব্দুল আলিম, ওলামা বিভাগের বুড়ইল ইউনিয়ন সভাপতি মো: রেজাউল করিম, পৌর জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, সাংবাদিক নাজিম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল হালিম কর্মীদের উদ্দেশ্য ব্যক্তিগত রিপোর্ট, দায়িত্বশীলদের আনুগত্য, কর্মীদের মান উন্নয়ন, ইসলামী সমাজ ব্যবস্থা চালু, নেতা নির্বাচন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন নিয়ে মূল্যবান আলোচনা করেন।