Khaborer Patrika
ঢাকাThursday, March 20th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ছাত্রদলের উদ্যোগে কর্মজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 20, 2025 8:15 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২০ শে মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় সাধারণ খেটে খাওয়া পেশাজীবি ও কর্মজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মুসা, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক ইস্কান্দার মির্জা মিঠু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র  সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।