নন্দীগ্রামে চোরাই গরুসহ চোর আটক

বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ এক চোরকে আটক  করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে একই গ্রামের জেল্লাল হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের গাভী চুরি করে নিয়ে যাবার সময় সকালে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পাকা রাস্তায় স্থানীয় লোকজন গরুসহ তাকে আটক করে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়। এরপর নন্দীগ্রাম থানা পুলিশ সেখান থেকে চোরাই গরুসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই নাজমুল হোসেন বলেন, উপজেলার বুড়ইল থেকে চোরাই গাভীসহ একজনকে আটক করে থানা পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। আমরা ঘটনাস্থলে গিয়ে গাভীসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসি। আটককৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। নন্দীগ্রাম থানা পুলিশ আসামি সজিব হোসেনকে আদালতে প্রেরণ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *