Khaborer Patrika
ঢাকাTuesday, June 24th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও চারা বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
June 24, 2025 3:41 pm
Link Copied!

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার:
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার নন্দীগ্রামে ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২৪জুন মঙ্গলবার দুপুর ১টায় কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও নারকেল গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপসহকরী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহাদত হোসেন, সুজন কুমার, সোহেল রানা, সাহারুল ইসলাম, আব্দুস সালাম প্রমূখ।  উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে প্রতিজন কৃষককে ৫টি করে মোট ১হাজার ৫০ টি নারিকেল গাছের চারা ও ১শ জন মরিচ চাষীকে ১০কেজি  ডিএপি, ১০ কেজি এমওপি, এবং ১০ গ্রাম করে মরিচের বীজ ও কিটনাশক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।