Khaborer Patrika
ঢাকাTuesday, April 15th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতির বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
April 15, 2025 11:18 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে তীব্র তাপপ্রবাহে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সেন্টারের বাহিরে অবস্থানরত আত্মীয়-স্বজনদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে দেখা গেছে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ শাকিল হোসেন কে।

মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ শাকিলের উদ্যোগে নন্দীগ্রাম পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত শিক্ষার্থীদের আত্মীয়-স্বজনদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।বাইরে অবস্থানরত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে আসছি। এখন অনেক গরম অনেকটা সময় বাহিরে অপেক্ষা করতে হয়। অনেক সময় গলা শুকিয়ে যায়। সেলাইন ও পানি কিনতে গেলেও এখন ৩০ টাকার কমে হয় না। বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে কলেজ ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি  নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের  সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ শাকিল বলেন, সারাদেশের মত বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। এই সময়ে পরীক্ষা চলাকালীন প্রচন্ড গরমের মাঝে পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনায় ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নন্দীগ্রাম কাহালুর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসনের নিদের্শনায় ও বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মো:হাবিবুর রহমান সন্ধান ভাই ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর ইসলাম পলাশ ভাইয়ের নিদের্শনায় এবং নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ভাই ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ভাইয়ের নিদের্শনায় এসএসসি পরীক্ষার্থীদের সাথে আশা আত্মীয়-স্বজন মা-বাবাদের মাঝে মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।