Khaborer Patrika
ঢাকাFriday, January 24th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রতিবেদক
বার্তা কক্ষ
January 24, 2025 8:30 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ আসর নন্দীগ্রাম মাঝগ্রাম রেজিস্ট্রি মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, যুগ্ম-সম্পাদক রেজাউল  করিম, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম মজনু,সবুজ, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক রঙিন,যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের  যুগ্ম-আহবায়ক তারেক, সদস্য সচিব রাব্বী। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা,সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী,সাংগঠনিক সম্পাদক আল-আমিন  ছাত্রদল নেতা শাকিল সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।