Khaborer Patrika
ঢাকাWednesday, July 9th, 2025
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মনিয়ারি ইউনিয়নে কৃষক দলের বৃক্ষ রোপণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
July 9, 2025 1:50 am
Link Copied!

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলা কৃষক দলের উদ্যোগে মনিয়ারি ইউনিয়ন কৃষক দলের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার(৮ জুলাই)সকাল ১০ টায় মনিয়ারি ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বকুল ফুলের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক আঃমান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন, শফিউল আলম সুমন, মনিয়ারি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমীন জাদু সহ মনিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বকত,বিএনপি নেতা ও মনিয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্রাট হোসেন সহ উপজেলা কৃষক দল, ইউনিয়ন কৃষক দল, যুবদল, ছত্রদল,সেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।