Khaborer Patrika
ঢাকাSaturday, September 6th, 2025
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা

প্রতিবেদক
বার্তা কক্ষ
September 6, 2025 11:34 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাকলমা বাজারে অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড বিএনপি’র সভাপতি জনাব রমজান আলীর সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম ফটিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সরকার (লেবু)।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আবুল কালাম শেখ, কোষাধ্যক্ষ হামিদ সরকার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, ক্রিয়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, বিএনপি নেতা, আব্দুস সালাম পান্না, ইউপি সদস্য আশরাফ আলী, বিএনপি নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মাছুদ রানা মকুল নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ওয়ার্ড বিএনপির সদস্য, আমিনুল ইসলাম ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা, জয়নাল আবেদীন মন্টু ভাটগ্রাম ইউনিয়ন কৃষকদল নেতা, বিএনপি নেতা আনোয়ার মাষ্টার, সাদিকুল ইসলাম সাদিক, কামাল পাশা (কমলা), ৭নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শ্রী পান গোবিন্দ, শ্রী কৃষ্ণ, আজম, মাহফুজ, আফজাল হোসেন, মজিদ মন্ডল, আব্দুল সাত্তার, বুলু শেখ, হান্নান, রাজ্জাক হোসেন, শফিক ইসলাম, ইব্রাহীম আলী, আবু সাঈদ, আজমল হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উক্ত সভায় বক্তারা বলেন, বগুড়া ৪ কাহালু নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মাদ মোশারফ হোসেন এর হাতকে শক্তিশালী ও ধানের শীষ প্রতীকের বিজয় করার লক্ষ্যে উক্ত ওয়ার্ড বিএনপি’র সকল নেতা ও কর্মী বৃন্দদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনের প্রধান হাতিয়ার। এ সময় তারা দলের প্রতিটি নেতা–কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আন্দোলন-সংগ্রামে সর্বাত্মক ভূমিকা রাখার শপথ নেন।